টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়াতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রওশন জামান বাবু (২৫ )। তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামে। নিহত বাবুর বাবার নাম মো. খালেকুজ্জামান।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের বাসে যৌন হয়রানির শিকার কুবি শিক্ষার্থী, প্রতিবাদে মূল গেটে তালা
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুব ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত বাবু মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিলেন। হাতিয়া এলাকায় একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু