ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অনেকেই বলেন, আমি নীরব প্রধানমন্ত্রী। কিন্তু আমি এমন প্রধানমন্ত্রী ছিলাম না যে মিডিয়ার সঙ্গে কথা বলতে ভয় পেতো। আমি প্রতিটি বিদেশ সফরের পর সংবাদ সম্মেলন করতাম। গতকাল মঙ্গলবার নিজের লেখা ‘চাংগিং ইন্ডিয়া’ নামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন মনমোহন সিং। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় এসে বিদেশ সফরের পর একটি সংবাদ সম্মেলনও করেননি। -এনডিটিভি