ট্রাম্প ফাউন্ডেশন ভেঙে দেওয়া হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে চালু ফাউন্ডেশন ভেঙে দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ফাউন্ডেশন ভেঙে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফাউন্ডেশনটি বাতিলের জন্য অ্যাটর্নি জেনারেল আদালতে মামলা করেছিলেন যাতে তার জয় হয়। অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের অর্থ স্বেচ্ছা কার্যক্রমে ব্যয় করা হবে। তিনি একজন ডেমোক্র্যাটও। হোয়াইট হাউস এবং ফাউন্ডেশনের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফাউন্ডেশনকে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। - রয়টার্স