মাগুরায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরায় অন্তর শেখ ( ২২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শালিখার হরিশপুর গ্রামের ফটকি নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অন্তর শেখ শালিখার দেশমুখপাড়া গ্রামের তাইজেল শেখের ছেলে ।

পুলিশ জানায়, শালিখার হরিশপুর গ্রামের ফটকি  নদীর তীরে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে  পাঠায়। লাশের কিছুটা দূরে তার ইজিবাইক পাওয়া গেছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি।

আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর ঘরের মাটির নিচে মিললো ৩য় শ্রেণির ছাত্রীর লাশ

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।

ইত্তেফাক/এমআরএম