ভোলায় জাতীয় নজরুল সম্মেলন শুরু

নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দিতে ভোলায় শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন। পরে বাংলা স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম. মোকাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার।

আরও পড়ুন: দেশের কল্যাণে রণদা প্রসাদ সাহা অনন্য দৃষ্টান্ত গড়েছেন: কানাডার রাষ্ট্রদূত

বিকাল ৪টায় বাংলা স্কুল মাঠে ‘নজরুল-জীবন পরিক্রমা’ তথ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় ৬টায়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
একইভাবে ২২ ও ২৩ ডিসেম্বর নানা অনুষ্ঠানে মধ্য দিয়ে নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনের অনুষ্ঠানমালায় দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুল প্রেমিরা অংশ নেবেন। আগামী ২৩ ডিসেম্বর পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

ইত্তেফাক/এসি