তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমনা হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হতে রাস্তায় নেমেছে ঠাকুরগাঁওয়ের হাজারো খুদে শিক্ষার্থী। স্লোগানে স্লোগানে উত্তাল করছে ঠাকুরগাঁওয়ের রাজপথ।
শনিবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজসেবা কর্মী বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, সুমনা হক গত ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করেন। মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় পাশের বাসায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমনা। এরপর থেকে প্রতিবেশী ইয়াসিন হাবীব কানন ও তার ছেলে রিয়াজের ওপর নজরদারি শুরু হয়।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম প্রবীণ সাংবাদিক
পরে বৃহস্পতিবার রাতে রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সে স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে তার বসত ঘরের মাটি খুঁড়ে সুমনার মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এসি