ভাঙ্গুড়ায় পাখি শিকারির বিষ টোপ খেয়ে ৩৬টি হাঁসের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক শ্রেণির লোভী শিকারি বিষ টোপ দিয়ে বিভিন্ন বিল থেকে পাখি শিকার করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কানাগারা বিলে এ শনিবার খাবারের সন্ধানে আসা ঐ বিষমাখা টোপ খেয়ে এক ঝাঁক হাঁসের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক পাখি শিকারি প্রতিদিন পুঁটি মাছে বিষ মাখিয়ে বিলের ধারে ফেলে রাখে।পরে বিষ টোপ খাওয়া পাখি ঢলে পড়লে সঙ্গে সঙ্গে তা ধরে জবাই করে হালাল ভাবে শিকার বলে সে গ্রামবাসীর কাছে বিক্রি করে। 

ঘটনার দিন পাটুলিপাড়া গ্রামের রায়হান আলীর খামারের শতাধিক হাঁস ঐ বিলে গিয়ে বিষ টোপ খেয়ে ফেলায় তার ৩৬টি হাঁসের মৃত্যু হয়। এ ব্যাপারে খামারি রায়হান আলী শনিবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: ঠাণ্ডা বাতাসত হাত-পাও সিক নাগিছে

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু