ঠাকুরগাঁওয়ে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম আসাদুজ্জামান বাবুল (৩৫)। তিনি সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পিয়ন ছিলেন। শনিবার দুপুরে ঐ ইউনিয়নের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পল্লী বিদ্যুতের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দিনাজপুর থেকে একটি বাস দ্রুতগতিতে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। অপরদিকে স্থানীয় একটি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন বাবুল। এ সময় দ্রুত গতিতে আসা বাসটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আরও পড়ুন: ভাঙ্গুড়ায় পাখি শিকারির বিষ টোপ খেয়ে ৩৬টি হাঁসের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তোজা। তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু