শায়েস্তাগঞ্জে পিকআপভ্যানের চাপায় নিহত ১

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাইপাস সড়ক মোড়ে পিকআপ চাপায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ বাইপাস সড়ক অভিমুখী একটি মালবাহী পিকআপ ভ্যান কলিমনগর তেমুনীয়া অতিক্রমকালে দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় পাঁচজন পথচারীকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানঘরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন পথচারী নিহত হন।

 

নিহত ছায়েদ আলী (৪৫) উপজেলার চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গুরুতর আহত আবুল হাসিম নিহতের চাচাত ভাইসহ তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের দুলালসহ অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত জনতা ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

ইত্তেফাক/এএম