গোপালগঞ্জে চলন্ত ভ্যান থেকে পড়ে যাত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরচালিত ভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মোল্লা কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ  জানান, একটি ভ্যানে করে জয়নগর থেকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হয়ে কাশিয়ানী সদর বাজারে যাচ্ছিলেন আলিম মোল্লা। এ সময় ভ্যানটি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে ভ্যান থেকে ছিটকে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর পড়ে আব্দুল আলিম মারাত্মক আহত হন।

আরও পড়ুন: রাস্তায় নিম্নমানের কাজ, জনগণের তোপে ঠিকাদার

পরে স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু