উখিয়ায় মাত্র ১০ বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানির খবর পাওয়া গিয়েছে। তাকে উদ্ধার করতে বাবা-মা এগিয়ে এলে শ্লীলতাহানিকারী তাদের পিটিয়ে আহত করে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের হতদরিদ্র পরিবার আবুল হোছেনের একমাত্র মেয়ে (১০) রামু উপজেলায় এক ধর্নাঢ্য পরিবারে ঝিয়ের কাজ করে। শনিবার রাতে কাজ শেষে খয়রাতিপাড়ার নিজ বাড়িতে ফিরছিলো সে। এ সময় স্থানীয় এক নেশাখোর দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিকটস্থ জামবাগানে নিয়ে যায়। তার আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করার জন্য মা-বাবা ছুটে এলে ওই নেশাখোর দুর্বৃত্ত এলোপাতাড়ি মারধর করে তিনজনকে আহত করে।
আরও পড়ুন: মদনে খড়ের ভিতর মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ
আহত তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারপর থানায় অভিযোগ করতে এসে এসব লোমহর্ষক তথ্য স্থানীয় সাংবাদিকদের জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু