মিরপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে অজ্ঞাত (৬৫) এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে মিরপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ডাউন ট্রেনটি স্টেশন অতিক্রমের সময় ওই নারী লাইন পার হচ্ছিলেন। এ সময়ে ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দৌলতপুরে কৃষকের তালিকায় ভুয়া কৃষক!

পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু