ফুলপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম হামেদ আলী মোড়ল( ৯৫)। তিনি চরবাহাদুর গ্রামের মৃত সাগির মাহমূদের ছেলে।

নিকটাত্মীয়রা জানান, রামভদ্রপুর-চরবাহাপুর সড়কে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হামেদ আলী খামার মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফুলপুরগামী একটি মোটর সাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন: মিরপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ইত্তেফাক/নূহু