ভিন্ন পরিচয়ে ফিরোজ

 

চলতি সময়ে অভিনয় বা গানের পাশাপাশি অনেকেই আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে ব্যস্ত রয়েছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেতা ফিরোজ শাহী। জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের হয়ে শরীয়তপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী ব্যস্ততা ছাড়াও ফিরোজ শাহী বর্তমানে এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ডিবি’তে অভিনয় করছেন। বিজয় দিবস এবং অন্যান্য সময়ের জন্য নির্মিত কয়েকটি খণ্ডনাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। আগামীবছরের মার্চে তার নতুন ছবি ‘দ্য ব্ল্যাক বোর্ড’-এর শুটিং করবেন এ অভিনেতা। ছবিটির বেশকিছু অংশের শুটিং আমেরিকায় করবেন বলে জানিয়েছেন তিনি। টিভি নাটক ও সিনেমার পাশাপাশি মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেন ফিরোজ শাহী।