বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আব্দুল গাফ্ফার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুড় গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
জানা গেছে, সোমবার ফজর নামাজ পড়ে আব্দুল গাফ্ফার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: ফারাবীর লাইফ সাপোর্ট খোলা হয়েছে
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম