ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিনমজুর হারুনুর রশীদ প্রায় ৫ মাস দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ক্যান্সারে তার খাদ্য নালীতে পচন ধরেছে। তিনি জগথা গ্রামের হতদরিদ্র সেকেন্দার আলীর ছেলে।
গত ১৭ জুলাই হারুন অসুস্থ হলে তাকে ভর্তি করানো হয় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১ আগস্ট চিকিৎসকরা তাকে ঢাকা জাতীয় ক্যান্সার ইনস্টিউট অ্যান্ড হাসপাতালে পাঠান। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানতে পারেন তার খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলটি ক্যান্সারে আক্রান্ত।তার চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৫ লাখ টাকা।
তার চিকিৎসার এই ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে ভিটে-মাটিসহ জমি-জমা যেটুকু ছিল তাও বিক্রি করা শেষ। এখন চিকিৎসার জন্য অবশিষ্ট আর কিছুই তার কাছে নেই। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে হারুনের পরিবার।
হারুন বলেন, 'আমার একটি ৪ বছরের ফুটফুটে মেয়ে আছে আমি ওর জন্য আবার বাঁচতে চাই। সমাজে ও দেশে অনেক বড়ো বড়ো মানুষ আছে তাদের ক্ষুদ্র সহায়তা পেলে আমি চিকিৎসা করে হয়তো আবার নতুন জীবন পেতে পারি। তাই আমায় সবাই সামান্য সহায়তা করুন।'
আরও পড়ুন: বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হারুনকে সাহায্য পাঠানো যাবে এই ঠিকানায়: মোছাঃ পারভীন, স্বামী- হারুনুর রশীদ, গ্রাম: জগথা, উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। অগ্রণী ব্যাংক, পীরগঞ্জ শাখায় সঞ্চয়ী হিসাব নাম পারভীন, হিসাব নম্বর: ০২০০০০৮৯৬০২৮৩, পর্সোনাল বিকাশ নং ০১৭৮৭৪৪৭৭২।
ইত্তেফাক/নূহু