বড়াল নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন!

চাটমোহরে মসজিদ নির্মাণের জন্য পাশের বড়াল নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে গত এক সপ্তাহ ধরে বালু উত্তোলন চলছে। এতে নদী পাড়ের ফসলি জমি ও বাড়িঘর নদীতে ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার (মহাশ্মশানের পাশে) নির্মিতব্য একটি মসজিদের ঠিকাদার পাশের বড়াল নদীতে ড্রেজার লাগিয়ে অবাধে বালু উত্তোলন করছে। আর ঐ বালু দিয়ে মসজিদ নির্মাণের স্থান ভরাট করা হচ্ছে। এদিকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও ড্রেজার মেশিন জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বড়াল রক্ষা আন্দোলন কমিটি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।