বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল সোমবার পাঁচদিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০২০-এর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর। ২২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাহরাইনে। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে প্যালেস্টাইন, শ্রীলঙ্কা এবং বাহরাইনকে পেয়েছে বাংলাদেশ। ২৪ জন নির্বাচিত ফুটবলারকে নিয়ে এই অনুশীলন ক্যাম্পটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।