নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় শাহীন আলম (২৫) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছে। নিহত শাহীন আলম রাজশাহী জেলার বাঘমারা উপজেলার যুগিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সাজ্জাত হোসেন, রহমত আলী, সাখোওয়াত ও মানিকসহ ৫-৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশি খোরশেদ আলম (৬০), স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), ছেলে মামুনুর রশিদ (২৪), মেয়ে খাদিজা খাতুন (৩০) ও ভাগ্নি জামাই শাহিন আলমের (২৫) ওপর হামলা করে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শাহীন আলম চিকিত্সাধীন অবস্থা মারা যান।


মঙ্গলবার সকালে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে শনিবার নন্দীগ্রাম থানায় ১২জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম