রাজশাহী বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে মঙ্গলবার সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের শহীদ নাজমুল চত্বরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে কেক কাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, ইত্তেফাক জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস, বিটিভির প্রতিনিধি গাজী ফিরোজী, দৈনিক করতোয়ার হেলাল আহমেদ, ইত্তেফাকের তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা, কামারখন্দের প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, বিজ্ঞাপন প্রতিনিধি সুজন সরকার, সিরাজগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ভাইস চেয়ার ম্যান নাসিম রেজা নুর দিপু প্রমুখ।
উল্লাপাড়া:
দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার উল্লাপাড়ায় শোভাযাত্রা, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সকালে পৌর শহরে এ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রেসক্লাব থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবে ইত্তেফাকের জন্মদিনের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এবং কল্যাণ ভৌমিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু, দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর, ক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন জয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঁচবিবি:
জয়পুরহাটের পাঁচবিবিতে কেক কাটার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পাঁচবিবি পৌর প্রেসক্লাব মিলনায়তনে পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জন্মলগ্ন থেকে দৈনিক ইত্তেফাকের পাঁচবিবির পাঠক পরিবারের অন্যতম সদস্য আব্দুল করিম সান্টু। বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের পাঁচবিবি শাখার সভাপতি সাংবাদিক আব্দুল হাই, মানবাধিকার কমিশন পাঁচবিবি শাখার সভাপতি অধ্যাপক আজাদ আলী, পাঁচবিবি প্রেসক্লাবের সহসভাপতি প্রবীন সাংবাদিক দুলাল অধিকারী, সাংবাদিক প্রদীপ অধিকারী, আমিনুল ইসলাম দুলাল, বাবুল হোসেন, ইদ্রিস আলী, সাজেদুল ইসলাম দুলাল, পত্রিকার এজেন্ট বাবু আলী, নবীর উদ্দিন, নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি সংবাদদাতা মোঃ দিলদার হোসেন।
রাণীনগর:
নওগাঁর রাণীনগরে দেশের বহুল প্রচারিত ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: খুলনা বিভাগ
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা আব্দুর রউফ রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা রিপা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, দৈনিক আমাদের সময় পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি রহিদুল ইসলাম রাইপ প্রমুখ।
রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী
দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক এর ৬৭তম বর্ষে পদার্পন উপলক্ষে রাজশাহীতে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অলকার মোড়স্থ মাস্টার শেফ রেস্তোরায় আয়েজিত অনুষ্ঠানে কেকও কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের এবং বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় নিরবতা পালন করা হয়। এছাড়া যাদের ত্যাগ, পরামর্শ ও ভালোবাসায় দৈনিক ইত্তেফাক কয়েক প্রজন্ম পেরিয়ে এসেছে, তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামানের সঞ্চালনায় সুধি-সমাবেশে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মোকবুল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনাদেশ এর সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল বক্তব্য রাখেন। এছাড়া রাজশাহী মহানগর জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন অর রশিদ, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, ক্যাব রাজশাহীর সভাপতি কাজী গিয়াস, সময় টিভির ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, এনটিভির ব্যুরো প্রধান শ.ম সাজু, ইত্তেফাকের রাজশাহীস্থ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, কালেকণ্ঠের ফটোসাংবাদিক মো. সালাহ উদ্দিন, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি জামাল উদ্দিন, সমকাল ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নূর, রাবি প্রেসক্লাবের সভাপতি মানিক রায়হান বাপ্পী, ইত্তেফাকের পবা প্রতিনিধি আনিছুর রহমান, বাগমারা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স, চারঘাট প্রতিনিধি এসএম মোজাম্মেল হক, শাহীন ক্যাডেট একাডেমির পরিচালক হাবিবুর রহমান ও শাহেদ হাসান, বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী সেলিম রেজা প্রমুখসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ ও রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাটোর :
নাটোরে দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুল হক নবী ও অলোক মৈত্র, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম. জাহীদুল হুদা ফরহাদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাসসের নাটোর প্রতিনিধি ফারাজি আহমেদ রফিক বাবন, দৈনিক যুগান্তর পুত্রকার নাটোর প্রতিনিধি মাহফুজ আলম মুনি, ডেইলি অবজারভারের নাটোর প্রতিনিধি ছেদরুল হুদা ডেভিড, বিশিষ্ট সংগঠক এড. খগেন্দ্রনাথ রায়, সাংবাদিক আজিজুল ইসলাম টুকু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ
দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা তরিকুল আলম, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ইত্তেফাকের গোমস্তাপুর সংবাদদাতা আতিকুল ইসলাম আজম, শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা সফিকুল ইসলাম ও নাচোল উপজেলা সংবাদদাতা হাসানুজ্জামান ডালিমসহ সাংবাদিকরা।
পাবনা
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ অনুষ্ঠান শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খোন্দকারের সভাপতিত্বে ও ক্লাব সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার, সরকারি বুলবুল ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষদ্বয়, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন, সাংবাদিক আখতারুজ্জামান আখতার, শফি ইসলাম, আব্দুল হামিদ খান, তৌফিক হাসান প্রমুখ।
জয়পুরহাট
ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মো. মাহফুজার রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চেীধুরী। দৈনিক ইত্তেফাক জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ বক্তব্য রাখেন। সুধী সমাবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথি বৃন্দ।
বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার। প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, সাংগঠণিক সম্পাদক হাসানুল বান্না উজ্জল ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।
নওগাঁ
নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা ঐতিহ্যবাহী প্যারীমোহণ সাধারণ গণগ্রন্থাগারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপ-পরিচালক গোলাম মো. শাওনেওয়াজ, সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম সামদানি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। নওগাঁ কৃষক লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের অনুষ্ঠানে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক। অনুষ্ঠানে সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাংবাদিক আব্দুল মান্নান, ফারমান আলী, আতাউর রহমান, জাহিদুল হক মিন্টুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাগমারা (রাজশাহী)
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলাপরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহি পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইত্তেফাকের বাগমারা উপজেলা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান অনীল সরকার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনায়(ভুমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী সনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক হেলাল উদ্দিন, আব্দুল মতিন, ভবানীগ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা নাহিদ প্রমুখ।
কামারখন্দ (সিরাজগঞ্জ)
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জে কামারখন্দে মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কামারখন্দ প্রেসক্লাবে কেক কর্তন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ। তিনি বলেন, তৎকালীন পাকিস্থানী নির্যাতনের হাত থেকে বাঙালিকে মুক্ত করার লক্ষে দৈনিক ইত্তেফাক পত্রিকা বলিষ্ঠ ভুমিকা পালন করেছে। স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনেও অনন্য ভুমিকা পালন করে চলেছে। কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, দৈনিক সংগ্রামের কামারখন্দ প্রতিনিধি আব্দুস সবুর, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
গোদাগাড়ী (রাজশাহী)
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।পরে সন্ধা ৭টার সময় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় গোদাাগড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাংবাদিক শামসুজ্জোহা বাবুর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বিশিষ্ট শিক্ষাবিদ রবিউল ইসলাম,মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান,গোদাাগাড়ী মডেল থানার পরিদর্শক(তদন্ত) নিত্যপদ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, সাধারন সম্পাদক জামিল আহমেদ,পৌর প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,গোদাগাড়ী ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যাপক আকবর আলী,শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু,পৌর যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,গোদাগাড়ী সরকারি কলেজের শিক্ষক গোলাম রাব্বনী,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্বাস আলী প্রমুখ।
অনুঠানে সকলকে স্বাগত ও ধন্যবাদ জানান দৈনিক ইত্তেফাক পত্রিকার গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা মুক্তার হোসেন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
ইত্তেফাক/নূহু/এসি