নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সংলগ্ন উৎরাইল বাজার এলাকায় ট্রাক চাপায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী সেলিমা খাতুন (৪০), একই উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ঈমাম আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও ইদ্রপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরু মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উৎরাইল বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই সেলিনা নিহত হন। এসময় গুরুতর আহত কুদ্দুস ও নুরু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘাতক ট্রাককে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে।’
ইত্তেফাক/এএএম