কমলগঞ্জে নাটকের তিন দিনব্যাপী উত্সব শুরু আজ

মণিপুরি থিয়েটার

g  কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী মণিপুরি থিয়েটারের নাটকের উত্সব শুরু হচ্ছে আজ। উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা নটমণ্ডপে ২৫ ডিসেম্বর বুধবার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মণিপুরি থিয়েটারের নতুন প্রযোজনা ‘ও মন পাহিয়া’ নাটকটির পাঁচটি প্রদর্শনী নিয়ে একক উত্সবের আয়োজন করা হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা।

২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা, ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে নাটকটি প্রদর্শিত হবে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। এ নাটকের অন্যতম সাড়া জাগানো শিল্পী মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘নিয়মিত শোর আয়োজন করা খুব মুশকিল। এ জন্য টানা প্রদর্শনী হবে। আশা করি, তিন দিনই জমে উঠবে আমাদের নটমণ্ডপ।’

 

 

০