সান্তোসে সাম্পাওলি

আর্জেন্টিনার হয়ে ব্যর্থতার মিশন শেষ করার পর এবার ব্রাজিলে গেলেন হোর্হে সাম্পাওলি। দায়িত্ব নিলেন ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোসের।  আর্জেন্টিনা ও চিলির সাবেক এই কোচের সঙ্গে সান্তোসের চুক্তি দুই বছরের। গতকাল ব্রাজিলের সাও পাওলোতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন কোচের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর আগে ক্লাবটির কোচ ছিলেন কুকা। যদিও, অসুস্থতার কারণ দেখিয়ে মাসখানেক আগে তিনি দায়িত্ব ছাড়েন। এরপর, দিন দশেক আগে ঘোষণা করা হয় সাম্পাওলির নাম। আর্জেন্টিনার হয়ে সাম্পাওলি সফল না হলেও তিনি এর আগে চিলিকে নিয়ে জয় করেন কোপা আমেরিকার শিরোপা।