জুনিয়র ফাইনালে বাংলাদেশের শাটলার

  স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনের ফাইনালে উঠেছে বালক এককে বাংলাদেশের সিবগাত উল্লাহ ও আব্দুল হামিদ লোকমান। বালক দ্বৈতে বাংলাদেশের হানিফ মোহাম্মদ ও আব্দুল হামিদ লোকমান জুটি এবং গৌরব সিং ও মঙ্গল সিং জুটি, বালিকা দ্বৈতে বাংলাদেশের রেশমা আক্তার ও উর্মি আক্তার জুটি এবং রহিমা জেরিন আহম্মেদ ও ক্যামেলিয়া ইসলাম জুটি এবং মিশ্র দ্বৈতে বাংলাদেশের গৌরব সিং ও উর্মি আক্তার জুটি।