জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও বিসিআইসি ক্রীড়া সংসদ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। ৭ খেলা শেষে মুক্তিযোদ্ধার অর্জন ৭ এবং বিসিআইসি’র অর্জন ৬ পয়েন্ট।