রাজৈরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে কেককাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজৈর প্রেসক্লাবে টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোতালেব মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, ওসি খোন্দকার শওকত জাহান, প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন তৌহিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলুর হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মতিউর রহমানসহ, সাংবাদিক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। শেষে র্যালি ও কেক কাটা হয়।
ইত্তেফাক/আরকেজি