লোহাগাড়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের লোহাগাড়া সিটি হাসপাতাল কনফারেন্স রুমে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্যভাবে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া সংবাদদাতা অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার কোম্পানি।

অধ্যাপক মো. ইব্রাহিম খলিলের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্টার সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাত্তার সিকদার ও সাংবাদিক রকসি সিকদার প্রমুখ।

উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও সাংবাদিক আবদুল আউয়াল জনিসহ শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

ইত্তেফাক/এমআর