ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-মাওয়া সংযোগ সড়ক সংলগ্ন ঝিলমিল আবাসিক এলাকায় এ  ঘটনা ঘটে। নিহতরা হলো, রাসেল (২২) ও রাব্বি (২৫)। তারা রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। 

এলাকাবাসীর বরাত দিয়ে কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, রাসেল ও রাব্বি দুই বন্ধু মিলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তাদের অপর বন্ধু নুরুজ্জানকে দেখতে মোটরসাইকেলযোগে ঝিলমিল এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সৌরভের ‘সুপার সিরিজ’ পরিকল্পনায় খেপেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক

তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। 

ইত্তেফাক/এএএম