রাজশাহীর পদ্মা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ

‘বাঁচাও পদ্মা, বাঁচাও রাজশাহী, বাঁচাও বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বুধবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো-পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।

মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, ড. আবু ইউসুফ সেলিম, ছাত্রনেতা আসাদ্দুজ্জামান জনি, গণসংহতি আন্দোলন, রাজশাহীর আহবায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, মানবাধিকার কর্মী আরিফুল ইসলাম, জিনাত আরা, জুয়েল রানা, গোলাম মওলা রনি, এম আর মামুন ও নাজমা চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: বাড়িতে মিললো অভিনেত্রীর মৃতদেহ

এসময় বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে পদ্মার বালু উত্তোলন করে রাজশাহী মহানগরীকে হুমকির মুখে ঠেলে দেয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলন শুরু করা হবে। যারা তালাইমারীর নিকট পদ্মায় বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পদ্মার বালু জাতীয় সম্পদ, এ সম্পদকে টেন্ডারের মাধ্যমে সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়া উচিত নয়।

ইত্তেফাক/বিএএফ