অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট অত্যন্ত নোংরা, দুর্গন্ধযুক্ত এবং ব্যবহারের অনুপযোগী। এমনকি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে ছেলেমেয়েদের একই টয়লেট ব্যবহার করতে হয়। এর ফলে বিড়াম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। যেখানে শিক্ষার্থীদের আলোকিত করে গড়ে তোলার জন্য স্বাস্থ্য, পরিবেশসহ জীবনমুখী বিভিন্ন জ্ঞান বিতরণ করা হয়, সেখানে ওয়াশরুম ব্যবহারযোগ্য রাখার ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হবে না?
মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
০