তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কর্মী-সমর্থকদের মারপিট ও বিভিন্ন স্থানে নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে বুধবার সংবাদ সম্মেলন করেছেন।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের কর্মী-সমর্থকরা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে তার দলীয় কর্মী-সমর্থকদের মারপিট ও ভয়ভীতি দেখাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, প্রচার সম্পাদক আছাব আলী কিরণ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম বিএসসি, ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান প্রমুখ।