কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরুকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কমরুকে নারী ও শিশু আইনের ধারায় গ্রেফতার করা হয়। একই ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের বাসিন্দা মাসুক মিয়ার স্ত্রী হাসনা বেগম চেয়ারম্যান কমরুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে কুলাউড়া থানায় একটি মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত অফিসার শামীম মুছা জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।