কুড়িগ্রামের রাজারহাটে গত বছর আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার ভালোই লাভবান হচ্ছে। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে চিস্তার চরের চাষিরা বেজায় খুশি। তাদের মুখে এখন হাসির ঝিলিক।
চলতি বছর বন্যায় আমনের ক্ষতি হওয়ায় লোকসান গুনছিলেন চাষিরা সেই লোকসান কাটিয়ে উঠতে আলু চাষ করে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন পাচ্ছেন চাষিরা। বিঘা প্রতি লাভ টিকছে ২৫-৩০ হাজার টাকা।
উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার চরের পাড়ামৌলা, রতি চর তৈয়বখা, চর গাবুর হেলান, রতিদেব, রামহরি, মন্দির, সিয়াল খাওয়ার চর, আনন্দ বাজার এলাকার চাষিরা আগেভাবে আলু তুলে পাইকারি বিক্রি করছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে বেশি লাভ পাওয়ায় খুশি আলু চাষিরা। সব মিলে উৎপাদন খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। বিঘাতে উৎপাদন হয়েছে ৪০-৫০ মণ।
এলাকার চাষিরা জানান, আমন ধান চাষ করে বিঘা প্রতি তাদের দেড় থেকে ২ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। আশা ছিল আলু চাষে লোকসান পুষিয়ে নেয়া। ধানের ক্ষতি পুষিয়ে আলু তাদের মুখে হাসি ফুটিয়েছে।
ইত্তেফাক/এএম