কালাইয়ে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বাংলাদেশের প্রাচীনতম, বহুল প্রচারিত, সুনামধন্য ও ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের সঞ্চালনায় উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, আহম্মেদাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাম মওলা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এজেন্ট মো. আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক ও কালাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ এমএ করিম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক আমাদেরসময় উপজেলা প্রতিনিধি আব্দুন নূর নাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি