বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত আনোয়ার হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

আনোয়ারের চাচা মতি আলী জানান, প্রায় এক সপ্তাহে আগে বাড়ির কাউকে না বলে ভারতে যায়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলারের মধ্য দিয়ে বাড়ি ফেরার পথে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোঁড়া গুলিতে আনোয়ার, লিটন ও রাজু আহত হয়। এদের মধ্যে লিটন ও রাজু চিকিৎসা নিলেও আনোয়ারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার মৃত্যু হয়। তার বাম বাহুতে গুলি লেগেছিল। 

আরও পড়ুন: মুজিব বর্ষের এশিয়া একাদশে থাকছে না পাকিস্তানি ক্রিকেটার

মনাকষা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হাবিল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ইত্তেফাক/এএএম