ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে কুইন্টন ডি ককের অর্ধশতকে সে ধাক্কা সামলে নিয়েছে স্বাগতিক দলটি। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তুলে নিয়েছিল ২১৮ রান।
ডিন এলগার ফিরে গিয়েছিলেন একেবারে শুরুর বলেই। এর কিছু পর আরেক ওপেনার এইডেন মার্করামকেও হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর জুবাইর হামজা ও ফাফ ডু প্লেসি পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা করেন। ৭১ রানে হামজা ও ১১১ রানে ডু প্লেসি ফেরার পর লড়াইটা চালিয়ে গেছেন ডি কক।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার স্যাম কুরান।