দাকোপে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর ভস্মীভূত

দাকোপ (খুলনা) সংবাদদাতা

খুলনার দাকোপের বানিশান্তা বাজারে অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ও ১টি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। বর্তমানে একটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বানিশান্তা বাজারের খানজাহান মোল্যার স্ত্রী লাকী বেগম সারাদিন বেচাকেনা শেষে মুদি দোকান বন্ধ করে বাড়িতে যায় এবং সবেদ আলী মৃধার ছেলে মিলন মৃধা দিনের কাজকর্ম শেষে রাতের খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাত্ আগুনের সূত্রপাত ঘটলে প্রতিবেশীদের চিত্কারে মিলনের ঘুম ভাঙে।  এঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সুদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানসহ সরকারিভাবে আর্থিক সহায়তার জন্য আশ্বাস দেন বলে জানান।