বিশ্বনাথে কামরুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথে সিএনজি অটোরিকশা চালক কামরুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে কামরুলের নিজ গ্রাম উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিকের সভাপতিত্বে ও নাজমুল ইসলাম চৌধুরী অপুর পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাহিদ আলী, প্রবীণ মুরব্বি তজমুল আলী, সিদ্দিকুর রহমান, শামসুল ইসলাম সবুজ, কামরুজ্জামান সেবুল, বদরুল আলম চৌধুরী শিপু।