৩ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

মুরাদনগর (কুমিল্ল­া) সংবাদদাতা

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মঙ্গলবার জাতীয় পার্টি (জাপা)’র নাজমা বেগমের নেতৃত্বে ৩শতাধিক নেতা-কর্মী নৌকার পক্ষে কাজ করতে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর উপজেলা থেকে নাজমা বেগমসহ আরো চারজন প্রার্থী জাতীয় পার্টি(জাপা) থেকে চিঠি পেয়ে মনোনয়ন জমা দেন। পরে নাজমা বেগম চূড়ান্ত মনোনয়ন না পেয়ে তার সকল নেতা-কর্মীসহ নৌকার পক্ষে কাজ করতে আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হরুনের সঙ্গে যোগ দেন। নাজমা বেগম বলেন, জাতীয় পার্টি(জাপা) থেকে মহাজোটের হয়ে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু এ আসনে মহাজোট থেকে আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া হয়েছে। যেহেতু জাতীয় পার্টি(জাপা) মহাজোটের সঙ্গে রয়েছে, তাই আমিও মহাজোটের নৌকার পক্ষে কাজ করতে যোগ দিয়েছি।