ঈশ্বরদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ঈশ্বরদীতে মাছবোঝাই একটি ট্রাকের চাপায় হামিদা বেগম (৭৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাশুড়িয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহত হামিদা উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিদা বেগম দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারের সামনে থেকে পায়ে হেঁটে পাবনা মহাসড়কের দিকে রওনা হন। কালিকাপুর উচ্চ বিদ্যালয় সড়কের উত্তর পাশে তিনি পৌঁছলে পেছন হতে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, আটক ২

হাইওয়ে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম