৪৮ বছর পর দুই বন্ধুর দেখা। ১৯৭২ সালে তাদের সর্বশেষ দেখা হয়েছিল। এবার দেখা হয়েছে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্মিলনী অনুষ্ঠানে। দুই বন্ধু এখন ব্যবসায়ী। তাদের নাম খায়রুল কবির আবাদ ও মোঃ মাহবুবুর রহমান।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি শেষে স্মৃতিচারণ, সাংস্কৃতিক ও রাফেল ড্র এর মাধ্যমে প্রথমবারের মতো দিনভর পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক খায়রুল কবির আবাদ স্বাগত বক্তব্য রাখেন। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, ইউসিসির পরিচালক এমএ হালিম টিটু, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, দিলীপ কুমার, যুগল কৃষ্ণ হালদার, বাবু রুহিদাস বনিক প্রমুখ। অনুষ্ঠানে ফিরে দেখা নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১৯৬৫ সালে স্থাপিত হয়। তারপরে এই প্রথম প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠান।
ইত্তেফাক/আরকেজি