শিবগঞ্জে ককটেল হামলায় যুবক নিহত

শিবগঞ্জে প্রতিপক্ষের ককটেল হামলায় যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহরম গ্রামের ফড়িংএর ছেলে গোলাপ হোসেন (২২)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রানীহাট্টি ইউনিয়নের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার জের ধরে কে বা কারা গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়া এলাকায় গোলাপকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হন। স্থানীয় ও তার আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেন মারা গেছে। বর্তমানে তার লাশ রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।

ইত্তেফাক/আরকেজি