অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পেলেন দশ লেখক

ইত্তেফাক রিপোর্ট

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪২৪ পাচ্ছেন দশ লেখক। এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতা-ছড়া-গানে (যৌথভাবে) আহমেদ সাব্বির ও সোহেল মল্লিক; গল্প-উপন্যাস-রূপকথায় নিলয় নন্দী; জীবনী প্রবন্ধ : বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ অথবা অন্যান্য বিষয়ে (যৌথভাবে) মনি হায়দার ও শিবুকান্তি দাশ; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ে মিন্টু হোসেন; অনুবাদ-ভ্রমণকাহিনীতে সামিন ইয়াসার; নাটকে (যৌথভাবে) মোস্তফা হোসেইন ও মোহাম্মদ মারুফুল এবং বই অলংকরণে মামুন হোসাইন।

গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তানজিনা ইসলাম, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক সুকান্তি বিকাশ সান্যাল ও শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী বছরের জানুয়ারি মাসে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানানো হয়।