ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহে  কাভার্ড ভ্যান চাপায় প্রভাত শর্মা ( ২৫ ) নামে সেলুন ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে ঝিনাইদহ – কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার  চণ্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর পাড়ার তপন শর্মার ছেলে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে সুমনা হত্যার বিচার দাবি

শৈলকুপা থানার এস আই হারুনর রশিদ চৌধুরী জানান, সকালে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সাথে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিল। পথে  চণ্ডিপুর গ্রামের একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে খড় বোঝাই একটি নসিমনকে ওভার টেক করার সময় বিপরীত দিক খেকে আসা কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান।  আহত হন জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।  দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।

ইত্তেফাক/এমআরএম