দেলদুয়ারে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গিয়েছে। হত্যার শিকার ওই ছাত্রের নাম দেওয়ান হামজা (১৪)। তার পিতার নাম দেওয়ান রফিক। হামজা চকতৈল গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী মাইঠানতা হফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র। শনিবার সকাল ৯টায় মাদ্রাসার পাশে বাঁশঝাঁড়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

নিহতের মামাতো ভাই মোশারফ বাপ্পি জানান, শুক্রবার সন্ধ্যায় হামজার মা মাদ্রাসায় রাতের খাবার দিয়ে আসেন। শনিবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর জানান।

আরও পড়ুন: রংপুরে মসজিদের সেফটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনোয়ার হোসেন বলেন, আমরা গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পেয়েছি। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে।

ইত্তেফাক/নূহু