মদন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মদন উপজেলা ইত্তেফাক সংবাদদাতা আল মাহবোব আলম আল আমিন সভাপতি ও মদন উপজেলা যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান। নির্বাচন পরিচালনা করেন ইউসুফ আলী তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, মদন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, ওসি মো. রমিজুল হক, জেলা পরিষদ সদস্য একে এম সাইফুল ইসলাম হান্নান, আয়েশা আক্তার, ইউপি চেয়ারম্যান এন আলম, রফিকুল ইসলাম চৌধুরী, ফখর উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ