চট্টগ্রাম প্রথম বিভাগ হকি শুরুর তোড়জোড়

চট্টগ্রাম প্রথম বিভাগ হকি লিগ শুরুর তোড়জোড় চলছে। লিগ আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে। ১০টি দল খেলার জন্য তালিকাভুক্ত হয়েছে।

দলগুলো হলো: মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), বাকলিয়া একাদশ, মুক্ত বিহঙ্গ, এফএমসি, আবাহনী লিমিটেড, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব, শতদল ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বন্দর ক্রীড়া সমিতি।

জেলা ক্রীড়া সংস্থার হকি কমিটির সম্পাদক মোঃ লুত্ফুল করিম সোহেল জানান, অংশগ্রহণকারী ক্লাব প্রতিনিধিদের সাথে হকি কমিটির সভা হয়েছে। শীঘ্রই লিগ আয়োজনের জন্য তারা কমিটিকে আহবান জানিয়েছেন। মধ্য নভেম্বরে শুরুর চিন্তা-ভাবনা চলছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রভাব পড়লে জানুয়ারি মাসে শিডিউল চলে যাবে।