কালীগঞ্জে চুমকির উঠান বৈঠক

গাজীপুরের কালীগঞ্জে জমে উঠেছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি বুধবার সকাল থেকে তার নির্বাচনী এলাকার কালীগঞ্জ পৌরসভার দড়িসোম, মুনশুরপুর, উত্তরগাঁও ও চৌড়ায় কয়েকটি উঠান বৈঠক করেন। প্রতিটি উঠান বৈঠকেই তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।  চুমকি বলেন, আমি আশা করি আগামী ৩০ শে ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে কেউ ভুল করবে না। কারণ আমি ১০ বছর আগে দায়িত্ব নেয়ার পর কালীগঞ্জ নামের অবহেলিত জনপদকে দ্রুত উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছি। মানুষের চাহিদা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুত্ সমস্যার সামাধান করেছি। তাই আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর কালীগঞ্জ গড়ে তুলতে আমরা সবাই শেখ হাসিনাকে পূনরায় সরকার গঠন করতে নৌকা মার্কায় ভোট দেই।