আমি আওয়ামী লীগের সঙ্গে আছি --------------- সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, যাকে আপনারা সবাই সম্মান, করেন যাকে আমরা সবাই পৌর পিতা বলি আমার সাথে তার সম্পর্কটা ছিল  অনেকটা বন্ধুত্বের। চাচা-ভাতিজার সম্পর্ক হলেও আমরা খুব রস ও আনন্দ নিয়ে কথা বলতাম। সে দিনগুলো আর কখনো ফিরে আসবে না। যারা এখানে আওয়ামী লীগ করেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যেখানেই যত গন্ডগোল থাকুক এই দেওভোগে  যেন কোন গন্ডগোল না থাকে আওয়ামী লীগ নিয়ে। আমি আওয়ামী লীগের সাথেই আছি।  গত মঙ্গলবার রাতে মহান বিজয় দিবস ও জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের উদ্দোগে নগরীর শেখ  রাসেল নগর পার্কে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি নারায়ণগঞ্জ ক্লাবে বলেছিলাম নারায়ণগঞ্জের ৫টা আসনেই নৌকার প্রয়োজন। আমাদের মাঝে মাঝে একটু বিভেদ থাকে। বিভেদটা আওয়ামী লীগের মধ্যে বেশি হয়। আমার দাদা খান সাহেব ওসমান আলীর বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম। আর দেভোগ হচ্ছে আওয়ামী লীগের দুর্গ। এটার মধ্যে কোন ভুল নাই। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা মহিলালীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।