আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা আঃ রব জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ১০/১২  জনের  ডাকাতদল গিরদা গ্রামে তার বাড়ির দোতলার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীর হাত বেঁধে ফেলে। পরে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২  লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন  লুটে নেয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।